সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধান্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ টাকা বিতরণ করেন রসিক প্রশাসক

রংপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধান্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ টাকা বিতরণ করেন রসিক প্রশাসক

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি –

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন বলেছেন, আমরা সবাই যখন আরাম করে ঘুমাই-ঠিক তখন পরিচ্ছন্নতা কর্মীরা তাদের আরাম ত্যাগ করে নগরীকে পরিচ্ছন্ন করার কাজে নেমে পরে। এর ফলে প্রতিদিন সকালে নগরবাসী একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী উপহার পায়। এসব পরিশ্রমি মানুষের প্রতি সম্মান জানাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঈদ উপহার। সোমবার (২৫ মে) রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রসিক প্রশাসক আরো বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই প্রতিদিন নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।এসময় পবিত্র ঈদ-উল আজহায় কোরবানী পরবর্তী ১২ ঘন্টায় নগরীর সকল বর্জ্য অপসারন করা হবে বলে তিনি জানান ।

এবার পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। মোট পরিমাণ ৪২ লাখ ৭৫ হাজার টাকা। গত ঈদুল ফিতরেও পরিছন্নতা কর্মীদের একই পরিমান অর্থ প্রদান করা হয়। এদিকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নাঈম হাসান খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM