জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের “ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর পায়রা চত্বর সেন্ট্রাল রোডস্থ পেপার প্যালেস টাওয়ার (চতুর্থ তলা) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রংপুর ডিজিটাল বুথ, রংপুর এর আয়োজনে গ্রাহকদের শেয়ার বাজারে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিনিয়োগকারীদের সচেতনতা মূলক সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি. আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ আজহার উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ সাজিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা ।
তিনি জানান,পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতোমধ্যে গ্রাহকদের আস্থার প্রতিকে পরিনত হয়েছে। পূবালী ব্যাংক সিকিউরিটিজ বৃহৎ পরিসরে পেইড আপ ক্যাপিটাল , বড় আকারের বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষক দল গ্রাহকদের স্বার্থে কাজ করে চলেছে । উপযুক্ত বিনিয়োগ পরামর্শ পেয়ে গ্রাহকরাও হচ্ছেন উপকৃত। তিনি রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ডিজিটাল বুথের সেবা গ্রহনের জন্য গ্রাহকদের আহ্বান জানান।
তিনি আরও জানান,মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন , আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডাডিং ইন্সট্রাকশন পরিপালন , বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারি বন্ডে বিনিয়োগ সহযোগিতা সহ নানা সুবিধা পাবেন রংপুর ডিজিটাল বুথের গ্রাহকরা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্হাপক ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক, পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের রংপুরস্হ ‘রংপুর ডিজিটাল বুথ’ এর ইনচার্জ মো: মিনহাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
















