সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ফারিয়া’র বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

রংপুরে ফারিয়া’র বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গত ২৪ আগস্ট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চলাকালে কিছূ ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিগণকে পরিচয় দেয়ার পরও বিভিন্ন অংকে জরিমানা, মুচলেকা ও বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয় এবং তাদেরকে দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। ঘটনাটি বাংলাদেশসহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঔষধ বিক্রয় প্রতিনিধিগণ পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে বিভিন্নভাবে লাঞ্চিত হয়। যা অত্যন্ত দুঃখজনক।

এরইপ্রেক্ষিতে আমরা দালাল নই, আমরা শতভাগ উচ্চ শিক্ষিত নারী-পুরুষ আগামীতে এই ধরনের ঘটনার স্বীকার হতে চাই না স্লোগানে মূখরিত হয়ে সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র রংপুর মহানগরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শণ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আমাদেরকে দালাল আখ্যায়িত করে হেও প্রতিপন্ন করার সুষ্ঠ সমাধান। নির্বাহী আদেশে সকল প্রকার অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ। প্রতিনিয়ত দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনী ব্যবস্থা নেয়া।

সিভিল সার্জন-রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন ভায়াগনষ্টিক সেন্টার মালিকদের নির্বাহী আদেশের মাধ্যমে পুরো রংপুর জেলায় প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ। কোম্পানী কর্তৃক নিজস্ব সার্ভে, এমএসটি সার্ভে এবং ফোরপি সার্ভের নামে অবৈধ এনজিও সার্ভে বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। বিক্ষোভ ও স্মারকলিপির মাধ্যমে তারা এই ৫টি দাবি উত্থাপন করে বাস্তবায়ন চান। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান শাহ্।

স্মারকলিপি গ্রহনকালে তিনি বলেন, আমরা স্মারকলিপি গ্রহন করলাম, এর আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফারিয়া’র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ, আইটি সম্পাদক আব্দুল আলীম, রংপুর বিভাগীয় সভাপতি আখেরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মাইদুজ্জামান, রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মহসিন আলী, যুগ্ন সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ রংপুরে কর্মরত সকল ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM