জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ফিরেদেখা’র দশকপূর্তি রংপুর লিটিলম্যাগ মেলা ও কবিতা উৎসব উপলক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় রংপুর আইডিয়া পাঠাগারে সভার শুরুতে সদ্য প্রয়াত কথা সাহিত্যিক সিরাজুন নাহার সাথী ও প্রয়াত সাংবাদিক ও লেখক আফতাব হোসেনের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় কমিটির আহ্বায়ক রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, এমাদউদ্দিন আহমেদ, এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, মাহবুবা লাভীন, শরীফ উর রহমান, আল আমিন ইসলাম, মনিরুল ইসলাম মুকুল, মো. নূরে আলম সিদ্দীক প্রমুখ। সভায় সঞ্চালনা করেন সাকিল মাসুদ।
উল্লেক্ষ ঃ আগামী ১০-১২ নভেম্বর ২০২৩ রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর লিটিলম্যাগ মেলা ও কবিতা উৎসবে বিভিন্নপ্রান্ত থেকে আসা কবি ও লিটিলম্যাগ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও অংশগ্রহণে আগ্রহী রংপুর বিভাগের লিটিলম্যাগ সম্পাদক ও কবিগণকে আয়োজক কমিটির সদস্য সচিব সাকিল মাসুদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
















