সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুরের আয়োজনে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো: আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (রসায়ন) মোঃ মাহবুব রহমান সরকার।

অনুষ্ঠানে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব), স্থানীয় সরকার মো: আবু জাফর বলেন বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ী সবাইকে একসাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ন পণ্যের ব্যবহার এবং কাপড় পরিমাপে গজ গিরা এর ব্যবহার বন্ধ করতে হবে। অতি মুনাফার মাধ্যমে ভোক্তা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে বিএসটিআইকে পদক্ষেপ নিতে হবে। শাস্তি প্রদানের পাশাপাশি সচেতনতা গড়ে তোলার দিকে নজর দিতে হবে। পাশাপাশি বিএসটিআই’র লোকবল বাড়ানোর মাধ্যমে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম জোরদার করতে হবে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে বিএসটিআই রংপুরের কর্মকর্তা কর্মচারি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM