সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রাতভর বৃষ্টিতে রংপুর নিম্নাঞ্চল প্লাবিত

রাতভর বৃষ্টিতে রংপুর নিম্নাঞ্চল প্লাবিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

কয়েকদিন থেকে থেমে বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর অলিগলি ও নিম্নাঞ্চলের রাস্তা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে। যার কারনে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মঙ্গলবার (২০ মে) সকালে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাত থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘর ও অলিগলি রাস্তায় প্রবেশ করেছে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই শ্যামা সুন্দরী খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু স্থানে। এদিকে সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারনে নগরীর মুন্সিপাড়া, কামারপাড়া, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমানতলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫ টি মহল্লার বাড়ি ঘর এক থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পরেছেন।

সেই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা পরেছেন বিপাকে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।াঅন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবি শস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM