সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ভূমিদস্যূ কর্তৃক সরকারের নিলানকৃত জমি জবরদখলের চেস্টায় ভুক্তভোগির সংবাদ সম্মেলন

রংপুরে ভূমিদস্যূ কর্তৃক সরকারের নিলানকৃত জমি জবরদখলের চেস্টায় ভুক্তভোগির সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ভূমিদস্যূ কর্তৃক সরকারের নিলামকৃত জমি জবরদখলে চেস্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে আইনজীবি মোঃ ইসহাক জানান, ১৯৯০ সালে নগরীর বাবুপাড়া এলাকার তছির উদ্দিন শাহের ৭০ শতাংশ জমি আয়কর বিভাগ নিলামে তোলে। সরকারী ওই দপ্তর থেকে নিঃকন্টক জমিটি ক্রয় করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আসলাম। সেই সময় থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। এরই মধ্যে স্থানীয় নুর মোহাম্মদ জাল দলিল তৈরী করে সন্ত্রাসী বাহিনী দিয়ে মোঃ আসলামের জমিটি দখলের চেষ্টা করে।

এ নিয়ে মামলা হলে উভয়পক্ষের শুনানী শেষে আদালত মোঃ আসলামের পক্ষে রায় দেয়। সম্প্রতি নুর মোহাম্মদ পরিবারের সদস্যরা ওই জমি দখল চেষ্টাসহ নানা ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। সমস্যা নিরসনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ভূক্তভোগী পরিবারের সদস্য মোঃ এমরান, আনোয়ার রহমান, মোঃ শামীমসহ অন্যরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM