জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মদকের আকরা লালবাগ কেডিসি রোডে সুলতান নগর ও খ্যারবাড়ি এলাকায় মাদক ব্যাবসাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ ও প্রায় ৫০টি বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এলাকার সুশিল সমাজের লোকেরা বলেন, আমরা অনেক আন্দোলন ও প্রতিবাদ করেও এই এলাকা থেকে মাদকের ব্যাবসা বন্ধ করতে পারছিনা। আমারা পরিবার নিয়ে আতঙ্কে বসবাস করছি ।
গত (১৩ জুন) শুক্রবার রাত ৯ টায় রংপুরে খ্যারবাড়ি এলাকার প্রায় শতাধিক মাদক ব্যাবসায়ী ও তাদের লোকেরা লাঠি সোটা নিয়ে লালবাগ কেডিসি রোডে এলাকায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের বাড়ি-ঘর ভাংচুর করে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোঃ শাহ আলম সরাদার জানান, মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় জানতে পেরে শুক্রবার রাতেই সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান চালিয়ে লালবাগ কেডিসি রোড সুলতান নগর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মাদক ব্যাবসায়ী মোঃ শাহাব উদ্দিনকে ১৩৩ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাজহাট থানার এসঅই মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১০(ক)/ ১৪ (ক) ধারায় একটি মামলা দয়ের করেন । এলাকার আইন শংখলা নিয়ন্ত্রনে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান চালমান রয়েছে।
















