সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অর্জন, বঙ্গবন্ধুর ম্যূরাল, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ (মঙ্গলবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর মডার্ন মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ।

এরপর পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা , রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন , রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। এছাড়া রংপুর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ও কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান। এদিকে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে রংপুর মডার্ন মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM