জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরগাথা শোনানোর অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ” নতৃন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করেনের লক্ষে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরগাথা শোনানোর অনুষ্ঠানের আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ও প্রকল্প পরিচালন ড. মোঃ নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রীর মুক্তিযোদ্ধা মোঃ আববর হোসেন, রীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবর রহামান, রীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃমোব্বর হোসেন মনা, রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। আলোচনা শেষে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
















