সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ২০৬৭ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

রংপুরে ২০৬৭ বোতল ফেন্সিডিল ও সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে পৃথক পৃথক ঘটনায় ২০৬৭ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এছাড়াও ঠাকুরগাঁও এ ৬ জন রেল টিকিট কালোবাজারি’কে বিভিন্ন মেয়াদে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেছে।

মাহমুদ বশির আহমেদ স্কোয়াড্রন লীডারউপ-পরিচালক (মিডিয়া) এক প্রেস বার্তায় জানান,গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩ এর ব্যাটালিয়ান সদর সিপিসি-১, দিনাজপুর এবং সিপিসি-২, নীলফামারী চারটি উল্লেখযোগ্য সফল অপারেশন করেছে। বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি)রাত আনুমানিক তিনটার দিকে রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন আদিতমারি বাজারে সরকারি আদিতমারি গিরিজা শংকর মডেল স্কুল এ্যান্ড কলেজের সামনে বুড়িমারি টু রংপুরগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালীন সন্দেহের ভিত্তিতে একটি ট্রাক চেক করে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ নবিয়ার হোসেন (৩০), পিতা-মোঃ তোতা মিয়া,
সাং-দুরাকুটি, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার ও একটি ট্রাক জব্দ করে এবং সকাল আনুমানিক সকাল ৬ টার দিকে রংপুরের গঙ্গাচড়ার বড় রুপাই গ্রামস্থ ধৃত আসামী মোঃ রবিউল এর বসত বাড়ির থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ আসামী মোঃ রবিউল, পিতা-মৃত নাজির হোসেন, সাং-বড় রুপাই, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুরকে গ্রেফতার করে।

অপর অভিযানে সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল সকাল ৬ টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামে পুষ্প চঁন্দ্র বর্মন (৩৮) এর বসত বাড়ির আসামীর নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে ১৮৮০ বোতল ফেন্সিডিল সহ পুষ্প চঁন্দ্র বর্মন (৩৮), পিতা-মৃত তুষ্কা চঁন্দ্র বর্মন, সাং-মালগাড়া এবং মোঃ গোলাপ মোস্তফা, পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-গোড়ল উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে।

অন্যদিকে সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়, ঠাকুরগাঁও কর্তৃক যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবারথেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ঠাকুরগাঁও সদর পৌরসভা ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সামনে ধৃত আসামী রিয়াদ এর কম্পিউটারের দোকানের ভিতর হতে ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের সদস্য মোঃ ফিরোজ (২৮), পিতা-গনি আহমেদ, মোঃ সুমন (২৮), পিতা-মোঃ ইদ্রিশ আলী, মোঃ রিয়াদ হাসেন (২৮), পিতা-মোঃ রুস্তম আলী, সর্বসাং- ছিটচিলারং, মোঃ লাবু (২৮), পিতা-মোঃ আইনুল, মোঃ সোহরাব (২৬), পিতা-মোঃ জিয়া,মোঃ লাজু (২৫), পিতা-মোঃ আইনুল, সর্বসাং-ইসলামনগর, সর্বথানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় এবং জালিয়াতি কাজে ব্যবহৃত ১টি কম্পিউটার, ৫টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অবৈধ ভাবে ট্রেনের টিকিট বিক্রয় লব্ধ নগদ ৩৮২৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ভ্রাম্যমান আদালত শাস্তি হিসেবে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঠাকুরগাঁও কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারি, রংপুর জেলার গঙ্গাচড়া, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে তিনটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM