জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে ফ্লাইওভার ও ইউটার্ন করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন। গতকাল (১২ নভেম্বর) সকাল ১১টায় রংপুর নগরীর ধর্মদাস তামপার্ট এলাকায় কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে ফ্লাইওভার ও ইউটার্ন করার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন এডিশনাল ডিআইটি মোঃ জাকির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মোঃ নাজমুল হক, তাজ হাট থানার ওসি মোঃ শাহ আলম সরদার, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) নজরুল ইসলাম, রংপুর সড়ক ও জনপদের প্রকৌশলী সহ রংপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও এলাকাবাসী । মানববন্ধন চলাকালিস সমেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় ১ ঘন্টার মহাসড়ক অবরোধ করে রাখে।
















