জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া- মোছা ও রংয়ের কাজ করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের নির্দেশনায় গতকাল (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরী সংলগ্ন রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া মোছা ও রংয়ের কাজ পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু।
এ সময় মিজানুর রহমান মিজু বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদনের লক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া- মোছা ও রংয়ের কাজ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার সুপার ভাইজার মোঃ সেরাজুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
















