সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু

রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর বিভাগীয় বইমেলার প্রথম পর্ব শুরু হয়েছে । গতকাল সকাল ১০টা থেকে দিনাজপুর শিশু একাডেমি চত্বর মিলনায়তনে দিনব্যাপী বইমেলার কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং বিনামূল্যে বই বিনিময় করা হয়। রংপুরের আইডিয়া পাঠাগারের আয়োজনে বইমেলা পরিচালনা করেন শিক্ষার্থীদের সংগঠন রূপান্তর। উদ্বোধনী অনুষ্ঠানের পর মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক ড. মাসুদুল হক ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক তাপস মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নার্গিস আখতার বানু ঝর্না, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সায়েন্স ফিকশন লেখক বিশ্বজিত দাস, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু, সমাজকর্মী মোশাররফ হোসেন, কবি অদিতি রায়, হিরা লাল, মেহনাজ পারভীন, এবং তৈয়ব মৃধা প্রমুখ। আয়োজনের সভাপতিত্ব করেন আইডিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা-তত্ত্বাবধায়ক, কবি ও প্রকাশক সাকিল মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহরিয়ার রহমান নাফিস, রাইয়ান ইসলাম, সালমান রোহান, নাজিফা, এবং শিপুন।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন আইডিয়া প্রকাশন, অদম্য ১৯, সম্মিলিত পাঠাগার আন্দোলন, সমৃদ্ধি ফাউন্ডেশন এবং ভেনাস এন্ড রিয়াজ। দিনব্যাপী আয়োজনে ২ শতাধিক বই বিনিময় হয় । আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে না এলে তারা সৈয়দ শামসুল হক, রোকেয়ার জীবনী, শওকত আলী, মঞ্জু সরকারসহ প্রখ্যাত লেখকদের সম্পর্কে বিস্তারিত জানতে পারতেন না। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আইডিয়া প্রকাশনের পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার বই, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্কুল ও কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী ও পাঠক অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM