সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“ঐক্য-ঈমান-শৃঙ্খলা-শ্রম” এই বাক্য গুলোকে মনে ধারণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ: ৮১৮) এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়, পরে টাউন হলে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন ও বিশেষ অতিথি ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম। সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর।

সভায় কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM