সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ১৫ নং ওয়ার্ডে প্রচারণা

রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ১৫ নং ওয়ার্ডে প্রচারণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। শুক্রবারও থেমেছিল না ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা।

কাল থেকে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট প্রার্থনা করেন বিএনপি নেতা কর্মীরা। রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ এই প্রচারণা কর্মসূচির আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, এডভোকেট ফরিদুল গনি রুবেল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী পলাশ, সাংগঠনিক সম্পাদক মুকুল, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। তারা বলেন, বিএনপি’র প্রার্থী একজন দক্ষ, যোগ্য সৎ ও নীতিবান ব্যক্তি। তিনি দীর্ঘদিন থেকেই রংপুরের আপামর জনগণের সুখে-দুখে রয়েছেন। এবার সুযোগ এসেছে পরিবর্তনের। সেই পরিবর্তনের জন্য তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে রংপুর মহানগর ও সদর এলাকার প্রকৃত উন্নয়ন হবে। বৈষম মুক্ত রংপুর গড়ে উঠবে।

রংপুর-৩ আসনের ১৫ নং ওয়ার্ড সুত্রাপুর এলাকায় সামসুজ্জামান সামুর নির্বাচনী গনসংযোগ।২০ নভেম্বর সকালে নগরীর সুত্রাপুর এলাকায় মহানগর বিএনপির নেতাকর্মী এবং ১৫ নং ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি মিলিত হয়ে প্রতিটি ঘরে ঘরে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সামসুজ্জামান সামুর নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM