সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’- জাতীয় ভূমি সম্মেলন

স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’- জাতীয় ভূমি সম্মেলন

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

(ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩) ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হওয়া – ২৯ মার্চ, বুধবার থেকে ৩১ মার্চ, শুক্রুবার – তিনদিন ব্যাপী অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলন আজ শুক্রুবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে শেষ হলো।

গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে উপস্থিত হয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭টি নতুন উদ্যোগ উদ্বোধন করেন। ৭টি উদ্যোগ হচ্ছে: জাতির পিতার স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স। বাকি ৬টি উদ্যোগ হচ্ছে, রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং ইউনিয়ন ভূমি অফিস।

এছাড়া, তিনদিনে মোট চারটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথমদিন, জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের দিন অপরাহ্ণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন’ শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

দ্বিতীয়দিন, ‘সায়রাত, খাসজমি ও জনবান্ধব ভূমি সেবা’ শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এবং ‘অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা’ ও ‘সরকারি ক্রয় ব্যবস্থাপনা’ শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তৃতীয়দিন, ‘বাংলাদেশ ডিজিটাল জরিপ’ শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেষ তিনটি প্যানেল ডিসকাশন রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়। জাতীয় ভূমি সম্মেলন সাফল্যমণ্ডিত করার জন্য ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্যানেল ডিসকাশনে অতিথিরা তাঁদের সেক্টর কিংবা বিষয় সংশ্লিষ্ট বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের মিথষ্ক্রিয়ায় অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনগুলো খুবই প্রাণবন্ত ছিল। স্মার্টভূমিসেবা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মরত ভূমি অফিসাররা প্যানেল ডিসকাশনের বিশেষ অতিথিদের কাছে তাঁদের প্রশ্ন করেন এবং মতামত ব্যক্ত করেন। চারটি প্যানেল ডিসকাশন থেকে প্রাপ্ত সুপারিশমালা নিয়ে পরবর্তী প্রযোজ্য কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা এবং ভূমিসেবা ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ খুঁজে বের করে তা মোকাবিলায় করনীয় নির্ধারণ করতে জাতীয় ভূমি সম্মেলনের আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। জাতীয় ভূমি সম্মেলনের অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নাগরিক, সরকারি সংস্থা, অংশীজনদের অবহিত করানো, তাঁদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভূমি সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিবিধান সম্পর্কে ধারণা দেয়া।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM