সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (২৮ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে সৃজনশীল অংশের জন্য ৫০ ও সংক্ষিপ্ত উত্তরে জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে।
 
আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য ১০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ২ ও প্রতিটি বহুনির্বাচনি ১ নম্বর করে থাকবে।
 
প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

সিলেবাস, প্রশ্নকাঠামো বা নমুনা প্রশ্ন ও মান বণ্টন দেখতে ওয়েবসাইটে ক্লিক করুন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM