সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয়

বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) ২০২৫ খৃ. –
বর্তমান পুলিশ মানবিক ও আগের থেকে সক্রিয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে মারধর করলে পুলিশকে সচল বলে ভাবা হতো। কিন্তু বর্তমান সরকার মানবিক পুলিশ চাইছে। যারা সবার সাথে ভালো আচরণ করবে। তিনি বলেন, এখনকার পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি। বর্তমান পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি সক্রিয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন নির্বাচনের সময় ঘোষণা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী প্রস্তুত রয়েছে।
ভারতের পুশ-ইন বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে উপযুক্ত চ্যানেলে তাদের পাঠালে আমরা নিবো। কিন্তু তাদের জঙ্গলের ভিতর-নদীতে ফেলে যাওয়া কোন সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়।
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM