জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ জুন) রবিবার বিকালে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ মেনস এন্ড চাইল্ড রাইটস ফাউন্ডেশন রংপুর কমিটির মহাসচিব মোঃ ফররুখ শাহজাদা শুভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী,
বাংলাদেশ মেনস এন্ড চাইল্ড রাইটস ফাউন্ডেশন রংপুর কমিটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন সোহাগ, যুগ্ম আহবায়ক মাহাফুজার রহমান বিটুল, মোখলেছুর রহমান মুকুল, আল হারুন বাপ্পী, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, প্রেস ক্লাব ব্যাবসায়ী সমিতির মোঃ মোশাররফ হোসেন মনি, সাধারণ সম্পাদক এমএকে আজাদ, সাবেক সভাপতি রোস্তম আলী,
আরবিসি এর সাবেক সহ সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন। সভা বক্তারা বাবা দিবসের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন শাহিন হাফেজ।














