সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • জমি নিয়ে জালিয়াতি করলেই কঠিন শাস্তি! নতুন বিধিমালা কার্যকর হবে

জমি নিয়ে জালিয়াতি করলেই কঠিন শাস্তি! নতুন বিধিমালা কার্যকর হবে

ডেস্ক রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও বেদখল রোধে কার্যকর উদ্যোগ হিসেবে নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে। এ বিধিমালার আওতায় জমি সংক্রান্ত জালিয়াতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনজীবী সিরাজ প্রামাণিক জানান, “সারাদেশে ভূমি সংক্রান্ত জালিয়াতি, প্রতারণা ও বেদখল বন্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বিধিমালার ধারা ৬(১)-এর আওতায় বলা হয়েছে, কেউ যদি প্রতারণামূলকভাবে দলিল তৈরি করেন বা জালিয়াতি করেন এবং সেটি আদালতে প্রমাণিত হয়, তাহলে আদালত মামলার আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রেজিস্ট্রার বরাবর পাঠাবেন।”

তিনি আরও বলেন, “যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতারণার অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হবে।”

এছাড়া অবৈধ দখল প্রতিরোধে ধারা ৭ অনুযায়ী, যদি কোনো দখলদারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ বা ভূমি থেকে সরানোর চেষ্টা করা হয়, অথবা তাকে ভূমিতে প্রবেশে বাধা দেওয়া হয়, তাহলে ভুক্তভোগী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এই বিধিমালার মাধ্যমে জমি নিয়ে সংঘাত ও জালিয়াতির প্রবণতা রোধে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM