সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মাঠ পর্যায়ে সার সরবরাহ, সংরক্ষণ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা এবং কৃষকদের জন্য সার প্রাপ্তি সহজ ও নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে “মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরে বিভাগীয় প্রশাসন,

রংপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম খান, সচিব, কৃষি মন্ত্রণালয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, সার ডিলার ও ব্যবসায়ীসহ সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সার সরবরাহের বর্তমান পরিস্থিতি, মাঠ পর্যায়ে সার বিতরণ, ডিলার পর্যায়ে মজুত ও বিক্রয় ব্যবস্থাপনা, বাজার পরিস্থিতি এবং কৃষকদের কাছে যথাসময়ে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, সার ব্যবস্থাপনা শুধু একটি ব্যবসায়িক কার্যক্রম নয়, এটি কৃষক ও দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম।

তাই সার বিতরণ ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সার সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও মাঠ পর্যায়ে সুষ্ঠু মনিটরিং ও কার্যকর তদারকি আরও জোরদার করা প্রয়োজন। কেউ যদি অবৈধভাবে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্যে বিক্রি বা কালোবাজারির সঙ্গে জড়িত হন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কমিশনার আরও বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা করা হবে না। সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি সার ব্যবস্থাপনায় নিয়োজিত ডিলার ও ব্যবসায়ীদের প্রতি কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে সার ডিলারদের কার্যক্রমে নিয়মিত নজরদারি, তথ্য যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মাঠ পর্যায়ে সার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রশাসন, কৃষি বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিলার ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, কৃষকের প্রয়োজনীয় সার যথাসময়ে, নির্ধারিত মূল্যে ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পৌঁছে দেওয়া নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM