সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএনপির মিছিল মির্জা ফখরুল ও রিজভীকে শুভেচ্ছা জানিয়ে

রংপুরে বিএনপির মিছিল মির্জা ফখরুল ও রিজভীকে শুভেচ্ছা জানিয়ে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মির্জা ফখরুলৃ ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর বিএনপিতা। শনিবার (২২ আগস্ট) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন নেতৃত্ব দেন।

এরপর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আমরা মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের যোগ্যস্থানের জন্য নির্বাচন করেছেন। রংপুর দীর্ঘদিন থেকে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রইলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM