সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার পৃথক অভিযানে১৯ জন গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার পৃথক অভিযানে১৯ জন গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গত ২৪ ঘণ্টার পৃথক অভিযানে মাদক, অনলাইন জুয়া, নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শনিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সেবন ও অনলাইন জুয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা, একজনের কাছ থেকে হেরোইন এবং অপর একজনের কাছ থেকে অনলাইন বেটিংয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

হাজিরহাট থানা পুলিশ একটি হত্যা চেষ্টা ও মারধরের মামলার এক আসামিকে গ্রেফতার করে। একই সময়ে কোতয়ালী থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করে। হারাগাছ থানা পুলিশের অভিযানে পাঁচটি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা, নিয়মিত মামলা, সন্দেহজনক ঘোরাফেরা, মাদক সেবন এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মাহিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরপিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ বলেছে, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM