সর্বশেষ
সর্বশেষ

রংপুর মহানগর অটোরিক্স ও চার্জার রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৯দফা দাবিতে অটোরিক্সা ও চার্জার রিক্সা মালিক শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তসলিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা,

ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি সভাপতি আফজাল হোসেন, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজুসহ সকল শাখা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদকগণ। বক্তারা বলেন, অবিলম্বে ৯ দফা দাবি, মহানগর এলাকায় টাউন সার্ভিস চালু করার সিদ্ধান্ত বন্ধ, অটো রিক্সা ও চার্জার রিক্সা স্ট্যান্ড স্থাপন, চলাচল রত রাস্তাঘাট প্রসস্থ, রংপুর সদর হাসপাতালকে শ্রমিক হাসপাতাল ঘোষনা, মহানগর এলাকায় অটোরিক্সা ও চার্জার রিক্সা শ্রমিকদের ওপর পুলিশ হয়রানী বন্ধ, চলাচলরত অটোরিক্সা ও চার্জার রিক্সা চালকদের লাইসেন্স নিশ্চিত, বেকার শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত, রংপুর মহানগর এলাকায় হাইওয়ে রাস্তা অবমুক্ত, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে অটোরিক্সা ও চার্জর রিক্সা ভাড়া বৃদ্ধি করার দাবি উত্থাপন করেন। অটো শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলণ গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আটো শ্রমিক নেতা লিয়াকত হোসেন, আবুল বাশার, শাহীনুর রহমান, মোঃ হারেজ, অনিছুর রহমান, নুর মোহাম্মদ. খোকন মিয়া, জাকারিয়া টুনু, রিপন মিয়া, চার্জার রিক্সা শ্রমিক ইউনিয়নের বাবুল চন্দ্র, ওমর আলী, গেলাজার হোসেন, মামুন মিয়া, চার্জার রিক্সা চালক ইউনিয়নের তোফাজ্জল হোসেন তোফা, শাহিন মিয়া, চার্জার রিক্সা মালিক সমিতির মোঃ মানিক মিয়া, মিজু আহমেদ, সফিকুল ইসলাম, বাংলাদেশ আটোবাইক সোসাইটির মোহাম্মাদ আলী, আলোমগীর হোসেন, আলম মিয়া, বাবু মিয়া, ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের গোলজার হোসেন, সাজেব আলী, চার্জার রিক্সা মালিক সমিতির মাইদুল ইসলাম, ইসমাইল হোনের বারী, আব্দুল মজিদ প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]