জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিজিবি কর্তৃক শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ । গতকাল (১৪ জানুয়ারি ২০২৫ ) মঙ্গলবার সকালে নগরীর সিওবাজার সংলগ্ন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ব্যবস্থাপনায় রংপুর সেক্টর প্রশিক্ষণ মাঠে স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩৭০টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর, কর্নেল সাব্বির আহমেদ, সেক্টর কমান্ডার, রংপুর, লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন, পিএসসি, অধিনায়ক রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সহ রংপুর স্টেশনের সকল স্টাফ অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।
















