জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিশ্বের দুর্নীতির বরপুত্র, দশ ট্রাক অস্ত্র মামলার আসামী, তারেক জিয়া দেশের বাইরে থেকে পাকিস্তানের আইএস কে সাথে নিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছেন যে সময়, সেই সময় রংপুরে বিভাগীয় প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে দাঁত ভাঙ্গা জবাব দিবে রংপুরবাসী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এই জনসমুদ্রের সমাবেশের মাধ্যমে বয়কট করবে বিএনপি জামাতকে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুওে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বলেন, সাড়ে ৪ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। এটাই হচ্ছে বড় চমক। আর উন্নয়ন বলতে কিছু হয়েছে উত্তর জনপদের মানুষ ভালো করে জানেন। উত্তর জনপদের মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসবেন, কৃতজ্ঞতা জানানোর জন্য আসবেন, দিক নির্দেশনার নিতে আসবেন। ২ রা আগস্টের জনসমাবেশ হবে জনসমুদ্রের সমাবেশ। আর রংপুর হবে জয়বাংলা শ্লোগানের শহর, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকার, বার বার দরকার এই শ্লোগান হবে রংপুরবাসীর শ্লোগান।
তিনি আরো বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামীলীগের হাত ধরেই। ভারত থেকে যা কিছু অর্জন তা শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশের অধিকার আদায় একমাত্র শেখ হাসিনার হাত ধরেই সম্ভব। বিএনপিও ক্ষমতায় ছিলো কিন্তু কোন অধিকার আদায় করতে পারে নাই।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সদস্য সুমনা হক লিলি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
















