সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৮ মে, ২০২৪ :

দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম, মোঃ মহিউদ্দীন মহারাজ  এবং লায়লা পারভীন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক কার্যক্রম উপস্থাপন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক কার্যক্রম উপস্থাপন ও আলোচনা করা হয়।

বৈঠকে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় একটি কাবাডি কমপ্লেক্স নির্মাণ এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির  বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক জেলাওয়ারী বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

বৈঠকে সভাপতির বিশেষ আমন্ত্রণে উপস্থিত কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার মোঃ হাবিবুর রহমানকে কাবাডি ফেডারেশনের সাফল্যে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM