জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের বিনোদন দিতে বিভিন্ন প্রস্ততি সহ রংপুর চিড়িয়াখানায় আনা হয়েছে নতুন প্রাণি জিরাফ। গতকাল (১৭ মার্চ) সোমবার রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ আমবার আলী তালুকদার জানান, রংপুর চিড়িয়া খানায় ১ জোরা জিরাফ, ১ জোরা মায়া হরিণ, ১ জোরা এরাবিয়ান ঘোড়া , ১ জোরা হলুদ ময়না পাখি অনুমোদন পেয়েছে। এর মধে রবিবার ১টি জিরাফ আনা হয়েছে ।
বাকি প্রনিগুলো খুব অল্প সময়ের মধ্যে আনা হবে। এ বিষয়ে রংপুর চিড়িয়াখানার ঠিকাদার মোঃ জাহিদ হোসেন যাদু জানান, পবিত্র উদুল ফিতর উপলক্ষে বিভিন্ন প্রস্ততি গ্রহন করেছি, এর মধ্যে চিড়িয়াখানার চারপাশে আলকসজ্বা করা হবে, চিড়িয়াখানার ভিতরে ময়লা আবর্জনা পরিস্কার পরচ্ছিন্নতার কাজ শুরু করেছি। এছাড়া দর্শনার্থীদের নিবাপত্তায় বিভিন্ন ব্যাবস্থা গ্রহন করা হবে।
















