জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে অবসরপ্রাপ্ত পুলিশ ও পুলিশ পরিবার কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ১০০ জন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর ১৯ নং ওয়ার্ডের নীলকন্ঠ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ ও পুলিশ পরিবার কল্যাণ সংস্থার কার্যালয়ে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর (সাবেক প্যানেল মেয়র) মোঃ মাহমুদুর রহমান টিটু।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ ও পুলিশ পরিবার কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মহসীন আলী, সহ সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোছাঃ রজিকা বেগম, সহ সাধারণ সম্পাদক মোঃ কিবরিয়া, কোষাধক্ষ মজিবর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, নির্বাহী সদস্য মোঃ মোদাদ্দির আহমেদ, আলতাফ হোসেন, আলী আকবর চৌধুরী, মোজাফ্ফর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















