জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নিতীর রাঘব বোয়ালদের দ্রুত গ্রেফতারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে রংপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৪টায় রংপুর সিটি বাজারের সামনে প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের ১৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আলমগীর হোসেন, ]গংগাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, পরশুরাম থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
















