জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বদরগঞ্জে জমি জমার জেরে একটি অসহায় পরিবারকে মারপিটের অভিযোগ উঠেছে । আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে । এ ঘটনায় বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তারিখঃ ২৬/০৬/২৬ ইং । মামলার বাদী বদরগঞ্জ থানার ১২নং কুতুবপুর ইউনিয়নের রাস্তমাবাদ মধ্যপাড়া এলাকাবাসী ভুক্তভোগী মোঃ আবু সাঈদ ইসলাম জানান, আসামীদের বাড়ী ও আমার বাড়ী পাশাপাশি।
আসামীদের সহিত নিম্ন তফশীল বর্নিত জমি জমা লইয়া পূর্ব হইতে বিরোধ থাকায় আসামীরা আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারপিট, খুন-জখম করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া আসিতেছে। এরেই জের ধরে গত ২২ জুন দুুপুর ১২টায় আমার স্ত্রী মোছাঃ লাভলী বেগম (৩২) আমার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে তফশীল বর্নিত জমিতে আমার মা মোছাঃ আনোয়ারা বেগম (৬২) সহ জমিতে রোপা আমন ধানের বীজ বপন করার জন্য যায়।
এ সময় সকল আসামীরা বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি, লোহার রড, দা, ধারালো ছোরা সহ ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার তফশীল বর্নিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্ত্রী সহ পরিবারের লোকেরদের এলোপাতাড়ীভাবে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। আমার স্ত্রী গুরুতর জখম হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লইয়া গিয়া ভর্তি করি এবং আমার শিশু বাচ্চাদ্বয় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।
বর্তমানে আমার স্ত্রী রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রহিয়াছে। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি । এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আবু সাঈদ ইসলাম বাদীয় হয়ে গত ২৬ জুন বদরগঞ্জ থানায় ৫ জনকে আসামী করেন একটি এজাহার দায়ের করেন।
















