জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) রংপুর সার্কেলের আয়োজনে ও রংপুর জেলা প্রশসনের সার্বিক সহযোগিতায় গতকাল (২২ আক্টোবর) রবিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরজেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক বিভাগ) মোঃ মোনহাজুল আলম, রংপুরসড়ক বিভাগের নির্বাহী পরিচালকা মোঃ সাজেদুর রহমান, বিআরটিএ রংপুর বিভাগের উপ পরিচালক (ইঞ্জি) এটিএম জালাল উদ্দিন সহ অন্যান্য অতিথিকৃন্দ।
















