সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যা/য় বিচা/রের দাবি/তে সংবাদ সম্মেলন

রংপুরে ন্যা/য় বিচা/রের দাবি/তে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ন্যায় বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন। স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক কাগজপত্র আত্মসাৎসহ জালিয়াতি ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ফেমাস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. কবিরুল ইসলাম রিমনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা জুয়েনা। গতকাল (২২ অক্টোবর) বুধবার নগরীর কেড়ানীপাড়াস্থ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা ষড়যন্ত্র করে তাঁর ও তাঁর মেয়ের বৈধ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

গত ২৫ জুন রংপুর নগরীর চারতলা মোড় বাসিন্দা তাঁর স্বামী কবিরুল ইসলাম রিমন মারা যান। এর কিছুদিন পর থেকেই শ্বশুর আবুল কালাম আজাদসহ পরিবারের কিছু সদস্য মিলে ফ্ল্যাট, গাড়ি, ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যবসায়িক কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এমনকি, কিছু দলিলে তাঁর স্বাক্ষর জাল করে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “আমাকে ব্যাংক ও ব্যবসার কোনো সিদ্ধান্তে রাখা হয়নি।

নমিনি ও উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র আমার অজান্তেই সম্পন্ন করা হয়েছে। এমনকি, আমার ১১ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি ও মানসিক চাপে রাখা হচ্ছে। এসব ঘটনার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড, ব্যাংক রিপোর্ট, দলিলপত্র এবং অডিও-ভিডিও প্রমাণ সংগ্রহ করে রেখেছি, যা প্রয়োজনে উপস্থাপন করবো।” জুয়েনা অভিযোগ করেন, “আমার মৃত স্বামীর মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এতে শুধু আমাদের সম্মানই নয়, আমার মেয়ের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।”

ন্যায়বিচারের দাবিতে ফাতেমা তুজ জোহরা জুয়েনা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তা হলো- ব্যাংক, দলিল, এফডিআর ও নমিনি সংক্রান্ত সকল রেকর্ডের স্বচ্ছ তদন্ত। জালিয়াতি, নকল স্বাক্ষর ও সম্পত্তি আত্মসাৎ মামলায় আইনি ব্যবস্থা গ্রহণ। তাঁর ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক সুরক্ষা। মিথ্যা অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সত্য উদঘাটনের জন্য স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন। জুয়েনা বলেন, আমি চাই ন্যায় বিচার চাই। আমার স্বামীর সুনাম ও আমাদের অধিকার ফিরিয়ে দিন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM