জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সাহিত্য-সংস্কৃতি-সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে ও কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খানের পৃষ্ঠাপোষকতায় ২শত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মাঝে ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলে রংপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা এতিম, নিম্ন আয়ের পরিবার এবং বিশেষ শিশু-কিশোরদের পবিত্র ঈদুল ফিতরের পোশাক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান আসিফ উপস্থিত ছিলেন। শিশুদের দেশ প্রেমের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসসি খান, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, কবি এএসএম হাবিবুর রহমান, ড. শাহ সুলতান তালুকদার, নার্গিস আখতার বানু ঝর্ণা, মাহবুবা লাভীন, ময়নুল ইসলাম, ফারহানা হাসান বীথি, শফিকুল ইসলাম আবির প্রমুখ। গত ১০ বছর যাবৎ ফিরেদেখা সংগঠনের সদস্যদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করেন।
এবছর আমাদের সংগঠনের উপদেষ্টা সিনথিয়া খানের পৃষ্ঠপোষকতায় ৫ থেকে কিশোর বয়সী ২শত শিশু-কিশোরদের ঈদের নতুন পোশাক উপহার দিতে পেরেছি। ১শজন ছেলেদের ১টি শার্ট ও ১জিন্সপ্যান্ট, ১০৫ জন মেয়েদের ১টি করে ফ্রক উপহার প্রদান করা হলো।
















