জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে অন্ধ শিক্ষার্থীদের মাঝে ব্রেইন পদ্ধতির কুরআন শরীফ বিতরণ ও খাবার প্রদান করা হয়।গতকাল (০৪ অক্টোবর) শনিবার দুপুর ১টায় নগরীর তাজহাট চিনিয়াপাড়ায় বায়তুর রহমান জামে মসজিদ ও দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসার অন্ধ শিক্ষার্থীদের হাতে ব্রেইন পদ্ধতির কুরআন শরীফ তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি ডাঃ সঞ্জিত কুমার দুরন্ত, পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক খন্দকার এলাহী বিপ্লব,
ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, পরিচালক লায়ন আনোয়ারুল হক, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন ডাঃ ইফাত আরা জেরিন, লায়ন আফসানুল ফেরদৌস ছনি, লায়ন রওশন আরা, লায়ন রোজী, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লিও জুবায়ের হোসাইন, লিও শাখামুল সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।
















