সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন –

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন –

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপসচিব মো: মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব (সম্প্রচার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে রয়েছেন- প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, জেলা জজ পদমর্যাদার আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM