সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাস চালককে পুলিশের মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ

রংপুরে বাস চালককে পুলিশের মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পুলিশ সদস্যের হাতে বাস চালককে মারপিটের ঘটনায় মহাসড়ক অবরোধ করে মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা প্রতিবাদ করেছে।এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর মুবেশ মুখ মর্ডান মোড় ঢাকা রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।

শ্রমিক সুত্রে জানা যায়, রংপুরের প্রবেবশ পথ মডার্ণ মোড়ে রাস্তার পাশে বাস রেখে যাত্রী উঠানোর সময় এক পুলিশ সদস্য গাড়িটি এগিয়ে নেয়ার কথা বলে ওই বাস চালককে। এ সময় বাসটি এগিয়ে না নেয়ায় কথাকাটির এক পর্যায়ে বাস চালককে মারপিট করে ওই পুলিশ সদস্য।এসময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।এঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা জোট হয়ে মহাসড়কের মাঝখানে গাড়ী রেখে প্রতিবাদ করে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

তাৎক্ষণিকভাবে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেন এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে সরিয়ে নেয়ার কথা বলে।এসময় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে সরিয়ে নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ মেনহাজুল আলম বলেন, রাস্তায় গাড়ি রাখা নিয়ে তাজহাট থানার এক পুলিশ সদস্যের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটে পরে সমাধান হওয়ায় অবরোধ তুলে নেয় তারা। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM