জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সনাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি এর নির্দেশে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে গরিব,দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মঙ্গলবার রাতে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে গরিব,দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠিানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহাবুব নসির টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রায় ৩০০ জন গরিব,দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
















