সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে : ডা. জাহিদ

জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

গাজীপুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত র‌্যালি শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৭ নভেম্বরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিলো, ৫ আগষ্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায়। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পায় ধানের শীষ বিজয়ী হবে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, ড. সহিদুজ্জামান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অধ্যাপক নজরুল ইসলাম, মাহবুবুল আলম গোলাপ, মাহবুব আলম শুক্কুর, মেহেদী হাসান এলিস, সুরুজ আহাম্মেদ, হাসান আজমল ভূইয়া, বশির আহাম্মেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন,  আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাভেদ আহমেদ সুমন, সাংবাদিক দেলোয়ার হোসেন, আরিফ হোসেন হ্ওালাদার, সাহাদাত হোসেন শাহীন, সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, আতাউর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম, রুহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM