সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

২৪ মে ২০২৩ খৃ.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি জাপান পৌঁছালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁকে অভ্যর্থনা জানান। মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র জাপানে আগমন উপলক্ষ্যে তিনি নৈশভোজের আয়োজন করেন, যেখানে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশগ্রহণ করেন। জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পীকারকে অবহিত করেন রাষ্ট্রদূত।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পীকার বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে।

বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি-র সংগৃহীত জাপানী লেখক তাদামাসা ফুকিউরা কর্তৃক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত গ্রন্থ ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী লেখকের হাতে তুলে দেন।

উক্ত নৈশভোজে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি অংশগ্রহণ করেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM