সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) ২০২৫ খৃ. –
নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়ে থাকে।
বদলি কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রয়োজনে, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হলো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
















