জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দৈনিক বায়ান্নর আলোর সহকারি বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। বায়ান্নর আলোর পরিবারের ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সকল পত্রিকা সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ জাতীয় দৈনিকের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে উক্ত মানববন্ধনে যথাসময়ে অংশ নেওয়ার জন্য বায়ান্নর আলো পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
উল্লেখ, ফেসবুক লাইভে সুনাম ক্ষুন্নের অভিযোগ তুলে ২০২২ সালের জুলাই মাসে সাংবাদিক খন্দকার মিলন আল মামুনসহ দু’জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি দায়ের করেন সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম। গত রোববার (৪ ফেব্রুয়ারি) ওই মামলায় সাংবাদিক খন্দকার মিলন আল মামুন জামিন নিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
















