সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রামজীবন কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

রামজীবন কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আদর্শ যুব কর্মসংস্থা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, সমন্বিত গ্রামীন উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি)’র উপজেলা ও ইউনিয়ন হেলথ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নে রামজীবন কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নে রামজীবন কমিউনিটি হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪ কক্ষ বিশিষ্ঠ উক্ত হেলথ কমপ্লেক্সের নির্মাণ কাজ করছেন মেসার্স ফারুক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও আইআরডিপি’র সভাপতি মোঃ আশেক আলী, আইআরডিপি’র চীফ কো-অর্ডিনেটর মোঃ সাজেদুর রহমান, পরিচালক মোঃ খালেকুজ্জামান আরিফ, মোঃ শফিকুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল জলিল, মেসার্স ফাররুক ট্রেডাসের স্বত্ত্বাধিকারী মোঃ ওমর ফারুক, রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজ্জাজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিসয়ক সম্পাদক ব্রজ গোপাল বিশ্বাস, সদস্য কামরুজ্জামান, হরিদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল,

রংপুর সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোন্নাফ আলী লিটু, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, ব্র্যাক রংপুরের লানিং ফ্যাসিলেটর মোছাঃ রুহেনা পারভীন, মোছাঃ মরিয়ম খাতুন ও মুক্তি রানী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM