সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মর্ডান মোড়ে পুলিশের সাব কন্ট্রোল রুম ও র‌্যাব সাপোর্ট সেন্টার উদ্বোধন

মর্ডান মোড়ে পুলিশের সাব কন্ট্রোল রুম ও র‌্যাব সাপোর্ট সেন্টার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন পুুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে যাত্রিবাহী বাস ও জনসাধারণের নিরপত্তা জোরদার করার লক্ষে রংপুর মর্ডান মোড়ে মেট্রোপলিটন পুলিশের সাব কন্ট্রোল রুম ও র‌্যাব সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়। গতকাল (২৬ মার্চ) বুধবার দুপুর ২টায় রংপুর মর্ডান মোড়ে মেট্রোপলিটন পুলিশের সাব কন্ট্রোল রুম ও র‌্যাব সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী।

এ সময় বক্তব্য রাখেন রংপুর র‌্যাব ১৩’র অধিনায়ক ডেজ এম ইন্তেখাব, র‌্যাব ১৩’র মেজর মেহেদী, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি হেড কোয়াটার মোঃ হাবিবুর রহমান, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ শরিফুল আলম হিরু, সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের টিআই মোঃ বেলাল হোসেন ,টিআই মোঃ কেরামত, রংপুর জেলা মটর মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ আলোমগীর ইসলাম আলম, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম মৃধা, মর্ডান মোড় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মিয়া, সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পুলিশের অন্যান্য কর্মর্তাগণ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM