সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে কামাল কাছনায় অনুকুল চন্দ্রের ১৩৮ আবির্ভাব বর্ষ স্মরণ সভা অনুষ্ঠিত

রংপুরে কামাল কাছনায় অনুকুল চন্দ্রের ১৩৮ আবির্ভাব বর্ষ স্মরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর ২৫ নং ওয়ার্ডের কামাল কাছনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ আবির্ভাব বর্ষ স্মরণ সভা, মহাউৎসব ,ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ২৫ নং ওয়ার্ডের কামাল কাছনায় রংপুর সৎসঙ্গ শ্রী শ্রী মন্দির প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রফেসর বিমল চন্দ্র ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শ্রীমতি কুমকুম চক্রবর্তী। এসময় সামসুজ্জামান সামু বলেন, ধর্ম যার যার, এই দেশটা আমাদের সবার। আমরা সবাই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেশের সকল মানুষের সাথে,সকল ধর্মের লোকজনের সাথে অতীতের ন্যায় মিলেমিশে থাকতে চাই। একারণে আজ এখানে একসাথে হয়েছি। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই এক ছিলাম—শুধু একটি দল ছাড়া, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।

হিন্দু, মুসলমানসহ সব ধর্মের মানুষ এক হয়ে যুদ্ধ করেছিল বলেই মাত্র নয় মাসে আমরা বিজয় অর্জন করেছি। এই দেশের সকল ধর্মের স্বাধীন নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা একসাথে বাস করতে চাই। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ রংপুর গড়তে তুলতে চাই। এজন্য সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, ভালোবাসা আর সম্মানের মাধ্যমেই বাংলাদেশে প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।” এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বাবু খগেন্দ্রনাথ রায়, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ ধীরেন্দ্রনাথ বর্মন,বাবু দিজেন্দ্রনাথ রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী বাবু সুজিত কুমার দেব,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষনা কর্মকর্তা ড.প্রসন্নজিৎ সরকার,বাবু সনদ কুমার সরকার,অধ্যাপক রায়, ইঞ্জিনিয়ার মুকুল চন্দ্র রায়, অধ্যাপক রাম প্রসাদ বর্মন, স্কয়ার গ্রুপ রংপুরের আঞ্চলিক পরিচালক ভবেশ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলার সাধারণ সম্পাদক বাবু বিপ্লব রায় প্রমুখ।

এসময় রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল সহ স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে এমপি প্রার্থী সামসুজ্জামান সামু নগরীর স্টেশন মুসলিম পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। সেখানে তিনি মসজিদের উন্নয়নে প্রতিশ্রুতি দেন। এসময় রংপুর মহানগর বিএনপি সদস্য ও ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে বিকেলে নগরীর রূপকথা কমিউনিটি সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তিনি নগরীর স্টেশন এলাকার আল ফালাহ ইনস্টিটিউট স্কুলে কিরে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত প্রতিষ্ঠানের সভাপতি ড. রোকনুজ্জামান রোকন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM