জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে রংপুরের বিভিন্ন এলাকার প্রায় ৫৪০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১২ ডিসেম্বর) দুপুর ৩টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি।
অনুষ্ঠানে সভাপত্বি করেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক ও রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ মিরাজুল মহসিন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।
ক্লাব পরিচালক লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, পরিচালক মোঃ আরমান, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, লায়ন ডাঃ জেরিন, লিও এ্যাডভাইজার অনিন্দ আউয়াল, লায়ন্স ক্লাব অব জলঢাকার প্রেসিডেন্ট মোছাঃ সুমাইয়া চৌধুরী লায়ন আফসানুল ফেরদৌস সনি, লায়ন টুম্পা সরকার প্রমুখ ।
















