সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • রংপুরে বিএনপি নেতা সামু’র নেতৃত্বে শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

রংপুরে বিএনপি নেতা সামু’র নেতৃত্বে শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সদর- ৩ আসনে বিএনপি কেন্দ্রীয় মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু বলেছেন, একশত বছরের মাস্টান প্লান করেছি। এর মধ্যে প্রথম হলো শ্যামা সুন্দরী খাল। এই শ্যামা সুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো। শ্যামা সুন্দরীর পাশ দিয়ে মানুষ চলাফেরা করবে। তিনি আরও বলেন,শ্যামা সুন্দরীর পাশে বৃক্ষরোপন করা হবে। শ্যামা সুন্দরী যানবাহন চলাচলের একটি সুযোগ তৈরি করবে। শ্যামাসুন্দরীকে সিস্টেমে আধুনিক আয়ন করবো। এই লক্ষ্যে সমৃদ্ধ রংপুর আধুনিক প্রস্তাবনা দিয়েছি। সমৃদ্ধ রংপুরে কি কি দরকার।

ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুর নগরীর শতবর্ষী শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনিত প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। রোববার দুপুরে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় শ্যামা সুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। শ্যামা সুন্দরী খাল রংপুর নগরীর জন্য কষ্টের বিষয়। এই শ্যামা সুন্দরী প্লান ও পরিকল্পনা করে সৌন্দর্য বর্ধন করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি।

তখন হয়তো আর পরিষ্কার করার প্রয়োজন নাও হতে পারে। আমরা তো ১০০ বছরের প্ল্যান নিয়ে কাজটি বাস্তবায়ন করব। আমরা তো আধুনিক আয়ন করবো। আমার বিশ্বাস রংপুরের সর্বস্তরের মানুষ আমার সাথে আছে। ধানের শীষের সাথে আছে। এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তার প্রধান তারেক রহমান। তারেক রহমানকে দিয়ে তার মাধ্যমে তাকে অনুরোধ করে। রংপুর নগরীর ১০০ বছরের প্ল্যান বাস্তবায়ন করতে চাই। রংপুর নগরীর উন্নয়নে তারেক রহমান আমাদেরকে সহযোগিতা করবেন। এই বিশ্বাস নিয়ে আমরা দলের জন্য কাজ করছি।

রংপুর নগরীর বর্জ্য ব্যবস্থা কিছু জায়গা আছে। ওই জায়গা অপ্রতুল।
ওই জায়গা দিয়ে কাজ হবে না। আমরা এমন একটা প্ল্যান তৈরি করব। রংপুর শহরের যে সমস্ত বর্জ্য আছে সেখানে যাবে। পাশেই যে নদ-নদী গুলো আছে সেই নদীর প্রবাহ টাকে বহমান করার জন্য সংস্কার করতে হবে। এ সময় বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু আগামী শত বছরের উন্নয়ন পরিকল্পনায় ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠনের কথা জানান। এই শ্যামাসুন্দরী কে আধুনিক প্রক্রিয়ায় নিয়ে আসবো।

শ্যামা সুন্দরী ড্রেনেজ সিস্টেমে আধুনিক আয়ন করবো পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, রফিকুল আজাদ, শামসুদ্দোহা সাজু, মহসীন আলী, আব্দুস সালাম, জামিল খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM