জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান সপ্তাহ ২০২৬ মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ এপ্রিল) সোমবার বেলা ১২টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে বিজ্ঞান সপ্তাহ ২০২৬ মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হব ববি এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক একেএম বানিউল আদম বাবু, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজ্ঞান সপ্তাহ ২০২৬ মেলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















