সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ উদযাপন

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের আয়োজনে ১লা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণ হতে নগরীতে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মাহনগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লায়ন্স ক্লব অব রংপুরন লায়ন নাসরিন হক ববি এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য়-সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব:) মোঃ নাসিম উদ্দিন, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য লায়ন মোঃ শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ। পরিচালক লায়ন এ কে এম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক ও শিক্ষানুরাগী গভর্নিং বডি মোঃ তানজেউর রহমান,

এসিআইএফ ও চেয়ারপারর্সন লায়ন উম্মে মাহফুজা আক্তারী স্মৃতি, লিও এ্যাডভাইজার অনিন্দ্য আউয়াল উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মোঃ আখতারুজ্জামান দুলু, প্রাথমিক শাখার কো- অর্ডিনেটর জয়শ্রী ভট্টাচার্য, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান হোসেন। এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইনামুল হাসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। শোভাযাত্রায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভর্তার আয়োজনের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM